০১:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

নিরাপত্তা বেস্টনি ভেদ করে নয়া দিল্লির বাংলাদেশ মিশনে আক্রমণ, দূতকে হত্যার হুমকি

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০১:৪৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ৪২ বার পড়া হয়েছে।

‎ক্রমেই উত্তেজনা বাড়ছে বাংলাদেশ-ভারত সম্পর্কে। দুইপ্রান্তের নানা ঘটনা পরিস্থিতিকে বিষিয়ে তুলছে। গত রাতে নজিরবিহীনভাবে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন অবধি পৌঁছে গেছে উগ্রপন্থিরা।

নিরাপত্তা বেস্টনি ভেদ করে তারা বাংলাদেশ হাউজের গেটে গিয়ে বিক্ষোভ করে। সেখান থেকে বাংলাদেশ দূতকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।

সূত্রমতে, শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার ব্যানারে একদল উগ্রপন্থি বাংলাদেশ হাউসের মূল ফটকে অবস্থান নেয়। তাদের দেশটির নিরাপত্তা বাহিনীর কোনো রকম বাধার মুখে পড়তে হয়নি। এ সময় তারা গেটে দাঁড়িয়েই বাংলাদেশবিরোধী নানা স্লোগান দেয়।

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকিও দেয়। অনাকাঙ্ক্ষিত ওই ঘটনা সম্পর্কে অন্তবর্তীকালীন সরকার অবহিত হলেও দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো প্রতিবাদ জানানো হয়েছে কি-না নিশ্চিত হওয়া যায়নি।

স্মরণ করা যায়, বাংলাদেশ এবং ভারত উভয় সরকারের তরফেই বিদেশি কূটনৈতিক মিশন এবং দেশগুলোর দূতদের নিরাপত্তা নিশ্ছিদ্র করার বাধ্যবাধকতা রয়েছে।

‎এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে। উগ্রপন্থিদের এমন কর্মকাণ্ডের ফলে বাংলাদেশ-ভারত সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। দুই দেশের সরকারকে এই ধরনের ঘটনা মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিতে হবে।

বিশেষ করে কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দুই দেশের মধ্যে সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এই উত্তেজনা প্রশমিত করা সম্ভব হতে পারে। এছাড়া, উভয় দেশের জনগণের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য বিভিন্ন স্তরে আলোচনা ও সমঝোতার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নিরাপত্তা বেস্টনি ভেদ করে নয়া দিল্লির বাংলাদেশ মিশনে আক্রমণ, দূতকে হত্যার হুমকি

আপডেট সময়ঃ ০১:৪৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫