০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

বেডফোর্ডে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত: ‘তিনি ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী

শহীদুল হক, বেডফোর্ড, ইউকে থেকে
  • আপডেট সময়ঃ ১০:৫৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / ১৩৫ বার পড়া হয়েছে।

‎যুক্তরাজ্য বিএনপি বেডফোর্ড শাখার উদ্যোগে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও ‘মাদার অফ ডেমোক্রেসি’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

‎স্থানীয় মেঘনা রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে বেডফোর্ড ও আশপাশের এলাকার বিএনপি নেতা-কর্মী এবং প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

‎বেডফোর্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জনাব শহীদুল হকের সভাপতিত্বে শোক সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন।

‎সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জনাব হাজী সুরত মিয়া। স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নেতা হাবিবুর রহমান হাবিব।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব সুহেল আহমদ বলেন, “বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তাঁর আপোষহীন নেতৃত্বই বাংলাদেশের মানুষের ভোটাধিকার রক্ষার প্রেরণা হয়ে থাকবে। তিনি কোনো নির্দিষ্ট দলের নন, বরং তিনি ছিলেন সমগ্র বাংলাদেশের কোটি মানুষের প্রিয় জননী।”

‎সভায় দেশনেত্রীর রাজনৈতিক জীবন ও ত্যাগের কথা স্মরণ করে বক্তব্য রাখেন বেডফোর্ড বিএনপির উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন: জনাব হাজী মোঃ ফয়জুর রহমান, জনাব হাজী মোঃ নুর মিয়া, জনাব হাজী মোঃ আশিকুর রহমান, জনাব হাজী মোঃ মধু মিয়া, জনাব মইন মিয়া।

‎এছাড়াও সাবেক সহ-সভাপতি জনাব আফছর খাঁন এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জনাব জহিরুল ইসলাম মুরাদ, জনাব এস এম ফটিক, জনাব হোসেন আহমদ, জনাব মশিউর রহমান, জনাব সুরত মিয়া, জনাব খালিছ মিয়া, কামরুল আলম, দুলাল মিয়া, জুবেল আহমদ, তেরা মিয়া, জুবায়ের আহমেদ সহ আরও অনেকে।

‎বেডফোর্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জনাব শহীদুল হক বলেন,

“বেগম খালেদা জিয়ার অভাব পূরণ হবার নয়। দেশের এই ক্রান্তিলগ্নে তাঁর আদর্শ লালন করে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য।”

‎আলোচনা সভা শেষে মরহুমার রুহের মাগফিরাত এবং তাঁর আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বেডফোর্ড বিএনপির সদস্য সাদিক আহমদ।

‎মোনাজাতে মহান আল্লাহর কাছে প্রিয় নেত্রীর জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে ধৈর্য ধারণের তৌফিক দানের জন্য প্রার্থনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে তোবারক বিতরণের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বেডফোর্ডে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত: ‘তিনি ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী

আপডেট সময়ঃ ১০:৫৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬