০৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জে (ডিবি) পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০২:১৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ৩৫ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ১২ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক অভিযানে ভারতীয় মদসহ তিন কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার রাত ১২টা ১৫ মিনিটে সুনামগঞ্জ সদর থানাধীন ওয়েজখালী এলাকায় সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি অফিসের পশ্চিম পাশে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা মো. মোজাম্মেল হক (৩৬), মো. মিরাজুল ইসলাম (৩৪) এবং মো. নাজমুল হাসান হৃদয় (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল ওয়েজখালী এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে একটি আস্তানায় তল্লাশি চালিয়ে ৮০০ বোতল রয়্যাল স্ট্যাগ (৩৭৫ মিলি) এবং ১০ বোতল রয়্যাল গ্রিন (৭৫০ মিলি) ব্র্যান্ডের বিলাসবহুল ভারতীয় মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত এসব ভারতীয় মদ বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের।

অভিযান পরিচালনাকালে এসআই (নিরস্ত্র) মুকুল খাঁন, এএসআই (নিরস্ত্র) মো. খাদেমুল ইসলাম এবং কনস্টেবল দিপক মুন্ডাসহ ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে ডিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জে (ডিবি) পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

আপডেট সময়ঃ ০২:১৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬