“সিলেটের মির্জাজাঙ্গালে আকস্মিক ঝটিকা মিছিল; নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী গ্রেফতার
- আপডেট সময়ঃ ০৩:৩৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।। ১৩ অক্টোবর ২০২৬
সিলেটের রাজপথে ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত সন্দেহে মো. মাহফুজুর রহমান (১৯) নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, গত সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের কোতোয়ালী মডেল থানাধীন ধোপাদিঘীরপাড় এলাকার ওসমানী শিশু পার্কের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাহফুজুর রহমান সিলেট মহানগরীর কালিঘাট আমজাদ আলী রোডের হাফিজুর রহমান ও সীমা রহমানের ছেলে। তাদের মূল বাড়ি গোলাপগঞ্জ উপজেলার রনকেলি লামা দক্ষিণভাগ গ্রামে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় সংঘটিত রাষ্ট্রবিরোধী মিছিল ও স্লোগানের ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর: ৪৪/২৫/০৯/২৬)। ওই মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তাকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে এসএমপির মিডিয়া সেল।



















