০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের অভিযান, আটক ১

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০১:৫১:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ৩০ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ১৯ অক্টোবর ২০২৬

মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে আহাদ ভূঁইয়া নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আহাদ ভূঁইয়ার বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। সম্প্রতি এলাকায় মাদকের বিস্তার ও কারবার নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মোতালিব ভূঁইয়া। ওই সংবাদের জেরে ক্ষিপ্ত হয়ে আহাদ ভূঁইয়া ও তার সহযোগীরা চৌধুরীপাড়া বাজারে মোতালিব ভূঁইয়ার ওপর হামলা চালায় বলে স্থানীয়রা অভিযোগ করেন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দীন বলেন, “মাদকের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের পেশাগত নিরাপত্তার জন্য এক মারাত্মক হুমকি। এ ধরনের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকারী পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, ঘটনার পর পরই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আহাদ ভূঁইয়াকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং হামলায় জড়িত অন্যদের বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের অভিযান, আটক ১

আপডেট সময়ঃ ০১:৫১:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬