১০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

আ.লীগ-বিরোধী দলের আঁতাত নিয়ে ‘প্রধানমন্ত্রী’র বক্তব্য, পাল্টা চ্যালেঞ্জ -জামায়াত আমিরের

হকবার্তা ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ০৯:১৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ২৪ অক্টোবর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী এক হয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের জবাবে চ্যালেঞ্জ ছুড়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি প্রধানমন্ত্রীর কাছে এ দাবির সপক্ষে প্রমাণ চেয়েছেন। একই সঙ্গে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এভাবে বক্তব্য দেওয়ার সমালোচনা করেছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলরুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব কথা বলেন জামায়াত আমির।

গত মঙ্গলবার রাজশাহীর মাদ্রাসা মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তার কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী এক হয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে ডা. শফিকুর রহমান বলেন, “ইঙ্গিত কেন, উনি খোলাসা করে বলুক। আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। কোথায়, কখন, কার সঙ্গে এবং কীভাবে—উনি প্রমাণ করুক। আর প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রকাশ্যে এভাবে বলতে পারেন না। তিনি অন্যায় করেছেন। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি এভাবে কথা বলতে পারেন না। তিনি বলতে পারতেন, তার কাছে প্রমাণ আছে। আমরা সেই প্রমাণের অপেক্ষায় আছি। সাহস থাকলে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করুন।”

দেশের সীমান্ত দিয়ে টাকা আসার বিষয়ে আরেক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, সীমান্ত দিয়ে টাকা আসার দায় সরকারকে নিতে হবে। সরকারের ক্ষমতায় থাকা অবস্থায় সীমান্ত দিয়ে মদ, অস্ত্র ও টাকা প্রবেশ করলে সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে।

তিনি বলেন, “সীমান্ত দিয়ে টাকা আসে কেন? তাহলে তার (প্রধানমন্ত্রী) পদত্যাগ করা উচিত। তার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় সীমান্ত দিয়ে মদ, অস্ত্র ও টাকা ঢুকবে—তাহলে সরকারের প্রয়োজন কী? এই ব্যর্থতা স্বীকার করে সরকারের পদত্যাগ করা উচিত।”

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আ.লীগ-বিরোধী দলের আঁতাত নিয়ে ‘প্রধানমন্ত্রী’র বক্তব্য, পাল্টা চ্যালেঞ্জ -জামায়াত আমিরের

আপডেট সময়ঃ ০৯:১৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬