০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

সুনামগঞ্জে হঠাৎ পাহাড়ি ঢল, তবে বন্যার আশংকা নেই

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময়ঃ ০৭:৩৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / ৩১৩ বার পড়া হয়েছে।

সুনামগঞ্জে হঠাৎ পাহাড়ি ঢল নামায় বেড়েছে সোমেশ্বরী নদীর পানি। তবে পাহাড়ি ঢলে বন্যা কিংবা বোরো ধানের ফসলের ক্ষতির কোনো আশঙ্কা নেই।

সোমবার (২১ এপ্রিল) বিকেল ৫টায় ভারতের মেঘালয়ে বৃষ্টি অব্যাহত থাকায় উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া এলাকায় অবস্থিত সোমেশ্বরী নদী দিয়ে পাহাড়ি ঢলের পানি নামতে শুরু করে। এতে যে নদী কয়েকদিন আগেও খরায় ফেটে চৌচির হচ্ছিল, সেই নদী কয়েক ঘণ্টার পাহাড়ি ঢলে পানিতে ফুলে ওঠে।‍

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ভারতের মেঘালয়ে বৃষ্টির কারণে সোমেশ্বরী নদী দিয়ে পাহাড়ি ঢল নামছে। তবে বন্যার কোনো শঙ্কা নেই। কারণ এখনও সুনামগঞ্জের নদী ও হাওর শুকনো রয়েছে। পাশাপাশি ফসলের ক্ষতিরও কোনো সম্ভাবনা নেই।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জে হঠাৎ পাহাড়ি ঢল, তবে বন্যার আশংকা নেই

আপডেট সময়ঃ ০৭:৩৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫