১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

সড়িয়ে দেওয়া হলো জ্বালানি উপদেষ্টার পিএস-কে

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ১০:৪৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / ১৬৩ বার পড়া হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিবক (পিএস) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে সরিয়ে দেয়া হয়েছে।

গত ৬ই এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। হাসনাত মোর্শেদকে কি কারণে উপদেষ্টার একান্ত সচিবের পদ থেকে সরানো হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।

তবে স্থানীয় সরকার উপদেষ্টার পিএস এবং স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাকে সরিয়ে দেয়ার পর দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির তদন্তে নামার পর জ্বালানি উপদেষ্টার পিএসকে সরানোর বিষয়টি আলোচনায় এসেছে।

বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তা হাসনাত মোর্শেদ গত বছরের ১৮ই আগস্ট ফাওজুল কবির খানের পিএস হিসেবে নিয়োগ পেয়েছিলেন। নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা যতদিন পদে থাকবেন অথবা পিএস হিসেবে কাউকে রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন ততদিন পর্যন্ত কেউ পিএস পদে থাকবেন। উপদেষ্টাদের পছন্দ অনুযায়ী উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে তাদের একান্ত সচিব নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

সুত্র: মানবজমিন

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সড়িয়ে দেওয়া হলো জ্বালানি উপদেষ্টার পিএস-কে

আপডেট সময়ঃ ১০:৪৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫