০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

খুনিরা কীভাবে সীমান্ত অতিক্রম করলো? ওসমান হাদির ভাইয়ের প্রশ্ন;

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০৭:৫৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / ১১৬ বার পড়া হয়েছে।

‎ছোট ভাইয়ের হত্যার বিচার চেয়েছেন শরিফ উসমান হাদির বড় ভাই ড. মাওলানা আবু বকর ছিদ্দিক। শনিবার সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার আগে ভাই হত্যার বিচার চান তিনি। 

‎মাওলানা আবু বকর ছিদ্দিক বলেন, ৭/৮ দিন হয়ে গেলো, খুনি দিবালোকের মধ্যে গুলি করে যদি পার পেয়ে যায় এর চেয়ে লজ্জার কিছু নেই।

‎তিনি বলেন, যদি বর্ডার ক্রস হয়ে যায়, ৫ থেকে ৭ ঘণ্টার মধ্যে তারা কেমন করে গেলো? এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমার ভাই শহিদ হয়েছে, তার শহিদি তামান্না ছিল। হয়তো আল্লাহ তার শহিদি মৃত্যু নসিব করেছেন।

‎মাওলানা আবু বকর ছিদ্দিক বলেন, আপনাদের কাছে আমি এই ঋণ কখনো ছাড়বো না, আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে দেখতে পারি। ৭/৮দিন হয়ে গেলো, এখনও পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিড়ে যাচ্ছে।

‎তিনি আরও বলেন, আমার কলিজার টুকরা ছোট ভাই শহীদ শরিফ উসমান হাদি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি মেসেজ দিয়েছিলেন। কীভাবে এটি রক্ষা করতে হয়।

‎ড. আবু বকর বলেন, তার সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছেন, জ্ঞান হারিয়ে ফেলছেন। ৬ ভাই-বোনের মধ্যে সবার ছোট শরিফ ওসমান হাদি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তৌহিদের দ্বীপ বাংলাদেশকে যেন রক্ষা করতে পারি।

‎তথ্যসহায়তাঃমানবজমিন

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

খুনিরা কীভাবে সীমান্ত অতিক্রম করলো? ওসমান হাদির ভাইয়ের প্রশ্ন;

আপডেট সময়ঃ ০৭:৫৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫