০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

জাতীয় নির্বাচন কবে তা আমি নিজেও জানি না: সিইসি

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০১:৩১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / ৪১৮ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৯ জুলাই ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি। তিনি বলেন, “জাতীয় নির্বাচন কবে হবে, তা আমি নিজেও জানি না”।

গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। সিইসি জানান, নির্বাচন কমিশনের রোডম্যাপ প্রস্তুত রয়েছে, তবে সরকারের সঙ্গে পরামর্শ করেই দিন-তারিখ নির্ধারণ করা হবে। তিনি বলেন, “আমরা প্রস্তুত আছি, কিন্তু সরকার ও প্রশাসনের সহযোগিতা ছাড়া নির্বাচন করা সম্ভব নয়”।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ ও উদ্বেগ বেড়েছে। তবে ইসি সংবিধান মেনে কাজ করছে এবং সঠিক সময়েই নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বলে তিনি আশ্বাস দেন।

সিইসির মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের সময়কাল নিয়ে অনিশ্চয়তা বিরাজ করায় রাজনৈতিক দলগুলোকে প্রস্তুতির ক্ষেত্রে ধোঁয়াশার মধ্যে পড়তে হচ্ছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জাতীয় নির্বাচন কবে তা আমি নিজেও জানি না: সিইসি

আপডেট সময়ঃ ০১:৩১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫