জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও বিএসটিআই, সিলেট এর সমন্বয়ে মোবাইল কোর্ট অভিযান
- আপডেট সময়ঃ ১২:৫২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- / ২২৮ বার পড়া হয়েছে।
বৃহস্পতিবার (০৩ জুলাই) জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও বিএসটিআই, সিলেট এর সমন্বয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে-

১. মাসুম ট্রেডার্স, ডিএস রোড, সদর, সুনামগঞ্জ প্রতিষ্ঠানটি সিএম সনদ গ্রহণ ব্যতীত ব্রেড, বিস্কুট উৎপাদন ও বিক্রির অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুসারে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা এবং ব্রেড পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, নিট ওজন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি উল্লেখ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুসারে ৫০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।
২. আনোয়ার মিষ্টান্ন ভাণ্ডার, ডিএস রোড, সদর, সুনামগঞ্জ প্রতিষ্ঠানটি ফার্মেন্টেড মিল্ক পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, নিট ওজন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি উল্লেখ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুসারে ৫০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি নেতৃত্ব দেন জনাব মেহেদী হাসান হৃদয়, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জনাব নাসরিন আক্তার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, সুনামগঞ্জ। বিএসটিআই, সিলেট এর কর্মকর্তা জনাব মো: আল আমিন, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মো: অমিত হাসান, পরিদর্শক (মেট্রোলজি) প্রসিকিউটিং অফিসার হিসেবে অংশগ্রহণ করেন।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।











