০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ১০:১৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • / ৮৯ বার পড়া হয়েছে।

‎টাঙ্গুয়ার হাওরে মা—বাবার সঙ্গে ঘুরতে এসে পর্যটকবাহী হাউস বোট থেকে ছিটকে পড়া নিখোঁজ শিশুটির মরদেহ  প্রায় তিন ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত শিশুটির নাম মাসুম মিয়া (৫)।

‎সে সিলেট শহরের শেখঘাট এলাকার বাসিন্দা কবির হোসেনের ছেলে। শুক্রবার দুপুর তিনটার দিকে টাঙ্গুয়ার হাওর থেকে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে ডুবুরি দল ও পুলিশ শিশুর লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ওখানকার জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

‎প্রসঙ্গত, শুক্রবার সকালে সিলেট থেকে ১৫—১৬ জনের একটি গ্রুপ তাহিরপুর থানা ঘাটে এসে ‘লালনতরী’ নামক একটি পর্যটকবাহী হাউসবোটে উঠেন। পরে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে যাওয়ার পথে ছিলানী তাহিরপুর গ্রামের সামনে চলন্ত নৌকা থেকে হঠাৎ পানিতে পড়ে যায় শিশুটি। সঙ্গে সঙ্গে তার বাবা কবির আহমদ লাফিয়ে পড়েও শিশুটিকে আর উদ্ধার করতে পারেন নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও গ্রামবাসী দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে প্রায় তিন ঘন্টা পর ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

‎শিশুর পিতা কবির আহমদ জানান, তার একমাত্র শিশু সন্তান নিয়ে টাঙ্গুয় হাওর দেখতে এসেছিলেন। চলন্ত নৌকা থেকে হঠাৎ সে পানিতে পড়ে নিখোঁজ হয়। সঙ্গে সঙ্গে তিনি লাফিয়ে পরেও তাকে তিনি বাঁচাতে পারেন নি। পরিবার পরিজন নিয়ে আনন্দ করতে এসে এখন সন্তানের লাশ কাঁধে নিয়ে বাড়ি ফিরছেন।

‎তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, টাঙ্গুয়া হাওরে নিখোঁজ শিশুটিকে প্রায় তিন ঘন্টা পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অভিযোগ না থাকায় পিতার কাছে শিশুটির লাশ হস্তান্তর করা হয়েছে।

ছবিঃফেসবুকথেকেসংগৃহিত

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

আপডেট সময়ঃ ১০:১৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫