০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সৈন্যদের দেহাবশেষ তুলে দেশে ফেরত

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৮:৩৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ৯৪ বার পড়া হয়েছে।

‎চট্টগ্রাম ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে নিহত ১৮ জন জাপানি সেনার দেহাবশেষ তুলে জাপানে পাঠানো হয়েছে।

‎সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

‎এতে আরও বলা হয়েছে, জাপান সরকারের মনোনীত ১০ সদস্যের বিশেষজ্ঞ একটি দল গত ১৭ই নভেম্বর থেকে ২৮শে নভেম্বর পর্যন্ত খননকাজ চালিয়ে ওইসব দেহাবশেষ উত্তোলন করেন।

‎এরপর গার্ড অব অনার প্রদান শেষে দেহাবশেষ গুলো জাপান সরকারের কাছে হস্তান্তর করা হয়।

‎খননকাজের সার্বিকভাবে তত্ত্বাবধানে ছিলেন খনন বিশেষজ্ঞ ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির।

‎এর আগে, জাপান সরকারের অনুরোধে ২০২৪ সালে কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত আরও ২৩ জন জাপানি সৈনিকের দেহাবশেষ তুলে জাপানে ফেরত পাঠানো হয়েছিল।

Japan BD FNDS
Japan BD FNDS2

‎এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। দুই দেশের মধ্যে ইতিহাস ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের এই কার্যক্রমকে উভয় পক্ষই অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছে।

‎জাপানি বিশেষজ্ঞ দলের সদস্যরা বাংলাদেশের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন আরও উদ্যোগে অংশগ্রহণের ইচ্ছা ব্যক্ত করেছেন।

‎এছাড়া, এই ধরনের কার্যক্রম যুদ্ধকালীন সময়ে নিহতদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি ইতিহাসের সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ সরকারও এই বিষয়ে আন্তরিক সহযোগিতা প্রদর্শন করেছে, যা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সৈন্যদের দেহাবশেষ তুলে দেশে ফেরত

আপডেট সময়ঃ ০৮:৩৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫