শাহবাগ মোড়ে আবারও অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ
- আপডেট সময়ঃ ০২:১৮:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ১০৮ বার পড়া হয়েছে।
শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে পুনরায় অবস্থান কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও ছাত্র–জনতা শাহবাগে এসে অবস্থান নেয়।
এর আগে গতকাল শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ।
মিছিলটি ক্যাম্পাস ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেয়। পরে রাতভর সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানান, শহীদ হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে। এই ঘোষণার পর আন্দোলনকারীরা শাহবাগ চত্বরে রাত্রিযাপন করেন।
এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারতকে কেন্দ্র করে সাময়িকভাবে শাহবাগ মোড় ছেড়ে ডানদিকে সরে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। নির্ধারিত সময় অনুযায়ী শনিবার দুপুর সাড়ে ১২টায় তারা আবার শাহবাগ মোড়ে ফিরে এসে অবস্থান কর্মসূচি শুরু করেন।
অবস্থানকালে আন্দোলনকারীরা শহীদ হাদি হত্যার দ্রুত বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তথ্যসহায়তাঃমানবজমিন





















