১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

‎সিলেট-২ আসনে ধানের শীষের বিশাল জয়: বড় ব্যবধানে জিতলেন এম ইলিয়াস আলীর সহধর্মিনী “তাহসিনা রুশদীর লুনা”

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০৮:২০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫ বার পড়া হয়েছে।

‎সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) সংসদীয় আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা। 

দীর্ঘ প্রতীক্ষার পর এই আসনে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের জয় আসায় নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ।

‎নির্বাচনী এলাকার ১২৮টি কেন্দ্রের সবকটির প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ১ লক্ষ ১৬ হাজার ৬৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াত নেতৃত্বাধীন জোটের শরীক দল খেলাফত মজলিসের প্রার্থী মুহা. মুনতাসির আলী দেয়ালঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট।

‎লুনা তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৭৯ হাজার ২৫১ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন।

‎সকাল থেকেই বিশ্বনাথ ও ওসমানীনগরের কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের দীর্ঘ সারি ছিল চোখে পড়ার মতো।

ইলিয়াস আলীর নিখোঁজ বা গুম হওয়ার পর তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা এই এলাকায় সাধারণ মানুষের আবেগ ও সহানুভূতির কেন্দ্রবিন্দুতে ছিলেন, যার প্রতিফলন ঘটেছে ব্যালট বাক্সে।

‎বিজয়ের পর লুনার সমর্থকরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, এই জয় কেবল লুনার নয়, বরং এটি নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীর প্রতি জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ।

অন্যদিকে, পরাজিত প্রার্থী মুহা. মুনতাসির আলী ভোটের ফলাফল মেনে নিয়ে এলাকা ও জনপদের উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

‎সিলেট-২ আসনে ধানের শীষের বিশাল জয়: বড় ব্যবধানে জিতলেন এম ইলিয়াস আলীর সহধর্মিনী “তাহসিনা রুশদীর লুনা”

আপডেট সময়ঃ ০৮:২০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬