সুনামগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো: মুশফেকুর রহমান
- আপডেট সময়ঃ ০৪:৩৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / ৯৯ বার পড়া হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উৎসবের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সুনামগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের ডিআইজি মো: মুশফেউর রহমান।
মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর ) দুপুরে সুনামগঞ্জে শহরে বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন ও কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিরাপত্তার বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন। সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম, (ওসি তদন্ত) আরিফ উল্লাহ, টিআই (প্রশাসন ও অপারেশন) মোহাম্মদ হানিফ মিয়া, সুনামগঞ্জ ডিবি (ওসি) আহমদ উল্লাহ ভূইয়া। সহ আরও অনেক পুলিশ সদস্যরা।
এসময় ডিআইজি মো: মুশফেউর রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের উৎসব ভাগাভাগির জন্য যাতে সুন্দরভাবে সম্পূর্ণ হয় বাংলাদেশ পুলিশ সার্বক্ষণিক ভাবে নিরাপত্তায় সব রকম প্রচেষ্টায় অব্যাহত রয়েছে এবং বিসর্জনের শেষ পর্যন্ত যাতে কোন ধরনের আপত্তিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে পুলিশ সর্বোচ্চ ভূমিকা পালন করে থাকবে।





















