১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

তারেক রহমান দেশে ফিরতে চাইলে ‘ওয়ান টাইম পাস’ দেওয়া হবে: পররাষ্ট্র উপদেষ্টা

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০৮:২৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / ৩১ বার পড়া হয়েছে।

‎গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখার জন্য তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে তাকে ‘ওয়ান টাইম পাস’ দেবে সরকার।

‎পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা জানিয়েছেন।

‎তারেক রহমান যদি দেশে ফিরতে চান তাহলে কূটনৈতিক প্রক্রিয়াটি কী হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

‎মি. হোসেন বলেন, “এটার নিয়ম হচ্ছে যে, কারো যদি পাসপোর্ট না থাকে বা মেয়াদোত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি (দেশে) আসতে চান, তাহলে তাকে আমরা ‘ওয়ান টাইম পাস’ একটা দিয়ে দেই, একবার দেশে আসার জন্য।”

‎”এটা দিতে একদিন লাগে। কাজেই উনি যদি আজকে বলেন যে, উনি আসবেন, তাহলে কালকে এটা দিয়ে, পরশু দিন উনি প্লেনে উঠতে পারবেন, এটাতে অসুবিধা নেই।”

‎এছাড়া তারেক রহমানের ফেসবুকে দেওয়া স্ট্যাটাস বা সম্পর্শকাতর বিষয় সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটা উনি বলেছেন, যেটা আমরা পত্রিকাতে দেখেছি। আমি এটুকু বলতে পারি যে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই।”

‎তিনি আরো জানান, খালেদা জিয়াকে এই মুহূর্তে বিদেশে নিয়ে যাওয়ার অবস্থা নেই এবং অবস্থার উন্নতি হলে পরিবার বা দল চাইলে সহযোগিতা করবে সরকার।

‎পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার চিকিৎসা প্রক্রিয়া সম্পূর্ণরূপে পর্যবেক্ষণ করা হচ্ছে।” তিনি উল্লেখ করেন যে, “সরকার সবসময় মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো বিবেচনা করে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রস্তুত।”

‎এদিকে, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে তার পরিবার ও দলের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন যে, খালেদা জিয়া শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

‎তথ্যসহায়তাঃবিবিসিবাংলা

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

তারেক রহমান দেশে ফিরতে চাইলে ‘ওয়ান টাইম পাস’ দেওয়া হবে: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময়ঃ ০৮:২৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫