০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
মূলহোতাসহ গ্রেপ্তার ৩

‎ফেসবুকে প্রেমের ফাঁদ: সুনামগঞ্জে তরুণীকে গণধর্ষণ

নিজস্ব সংবাদদাতাঃ
  • আপডেট সময়ঃ ০৮:৩৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / ০ বার পড়া হয়েছে।

ফেসবুকে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের জেরে সিলেট থেকে সুনামগঞ্জে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। 

এই চাঞ্চল্যকর ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল পরিকল্পনাকারীসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা সবাই সুনামগঞ্জ পৌর এলাকার বাসিন্দা।

‎পুলিশি অভিযানে আটককৃতরা হলেন:‎ ১. সোহেল মিয়া (৩০), বাঁধনপাড়া, ২. মোঃ এরশাদ (৩৪), গণিপুর ও ৩. মাসুম মিয়া (২৫), সুনামগঞ্জ পৌরসভা।

‎সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার এক তরুণীর সাথে সুনামগঞ্জের ভৈরব নামক এক যুবকের ফেসবুকে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বিয়ের উদ্দেশ্যে ওই তরুণী বিশ্বনাথ থেকে সুনামগঞ্জে আসেন। তবে আসার পর ভৈরব হিন্দু এবং তরুণী মুসলিম ধর্মাবলম্বী হওয়ায় তারা আলোচনার মাধ্যমে সম্পর্কের ইতি টানেন।

‎সম্পর্ক বিচ্ছেদের পর ভৈরবের বন্ধু সোহেল মিয়া ওই তরুণীকে নিরাপদে পৌঁছে দেওয়ার কথা বলে নিজের জিম্মায় নেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে সোহেলের মায়ের সাথে তরুণীর বাকবিতণ্ডা হলে সোহেল তাকে তার বন্ধু এরশাদের মাধ্যমে সিলেটে পাঠিয়ে দেওয়ার নাটক করেন।

‎পরবর্তীতে এরশাদ ও তার বন্ধু মাসুম মিয়া তরুণীকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে অটোরিকশার ভেতরেই এরশাদ ও মাসুম তরুণীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন।

‎ধর্ষণের পর তরুণী অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ছাতক সার্কেল)-এর নেতৃত্বে এক বিশেষ অভিযানে আসামিদের গ্রেপ্তার করা হয়।

‎সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, “আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।”

একইসাথে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে তরুণ প্রজন্ম ও অভিভাবকদের অধিকতর সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মূলহোতাসহ গ্রেপ্তার ৩

‎ফেসবুকে প্রেমের ফাঁদ: সুনামগঞ্জে তরুণীকে গণধর্ষণ

আপডেট সময়ঃ ০৮:৩৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬