০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন

হক বার্তা ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময়ঃ ০৬:৪৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / ৯৮ বার পড়া হয়েছে।

‎তিন দফা দাবি আদায়ে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। 

‎তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

‎রোববার সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎এর আগে তিন দফা দাবি আদায়ে গত ২১শে মে থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন সহকারী শিক্ষকরা। তার আগে এক ঘণ্টা এবং দুই ঘণ্টা করে পর্যায়ক্রমে কর্মবিরতি পালন করা হয়।

‎সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো-

‎১. কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম (এগারো) গ্রেডে বেতন নির্ধারণ;

‎২. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন;

‎৩. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান।

‎উল্লেখ্য, বর্তমানে দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌনে ৪ লাখেরও বেশি শিক্ষক কর্মরত। তাদের মধ্যে প্রধান শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড ১১তম। আর সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম।

‎সুত্র:মানবজমিন

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন

আপডেট সময়ঃ ০৬:৪৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫