০৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ১০:১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ১৭৬ বার পড়া হয়েছে।

‎সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ সৌরভ তালুকদার (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

‎গ্রেফতারকৃত সৌরভ তালুকদার (২০) সুনামগঞ্জ সদর থানাধীন পুরাতন পৈন্দা গ্রামের বাসিন্দা। 

‎বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর পৌনে ২ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি টিম সদর থানাধীন পুরাতন বাসস্ট্যান্ড এলাকা হতে সৌরভ তালুকদারকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎অভিযানটি পরিচালনা করেন ডিবির এসআই মোঃ আব্দুল বাতেন ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত সৌরভ তালুকদার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

‎গ্রেফতারের পর সৌরভ তালুকদারকে থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার বিরুদ্ধে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়।

‎ডিবি পুলিশ জানিয়েছে যে, সৌরভ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে আরও তদন্ত চলছে।

‎অভিযানের সময় উপস্থিত স্থানীয় জনগণ ডিবি পুলিশের এই কার্যক্রমের প্রশংসা করেছে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

‎সুনামগঞ্জ জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়ঃ ১০:১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫