০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

অবৈধ বালু উত্তোলনের অভিযোগে সুনামগঞ্জে বাল্কহেড জব্দ, আটক ১

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ১০:০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ৪৭ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ২০ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জ সদর উপজেলার বল্লভপুর এলাকায় সুরমা নদী থেকে অবৈধভাবে ভিট বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় আনুমানিক ৩ হাজার ঘনফুট বালুভর্তি একটি ইঞ্জিনচালিত স্টিলের পুরনো বাল্কহেড নৌকাসহ একজনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বল্লভপুর এলাকায় ড্রেজার বা ট্রেজার মেশিন ব্যবহার করে সুরমা নদী থেকে অবৈধভাবে ভিট বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনি পদক্ষেপ নিতে ডিবির একটি চৌকস দল সেখানে অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ডিবি পুলিশের এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিবি পুলিশের সংগীয় ফোর্স হিসেবে কনস্টেবল খাদিমুল ইসলাম, ইমরান হোসেনসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।

অভিযানকালে বলভপুর এলাকার নদী থেকে ৩ হাজার ঘনফুট ভিট বালুসহ একটি স্টিলের বাল্কহেড জব্দ এবং এর সাথে জড়িত একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত ভিট মাটি ও বালুভর্তি বাল্কহেডটি সুনামগঞ্জ শহর ফাঁড়ি পুলিশের ঘাটে নিয়ে আসা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় আটককৃত ব্যক্তি ও জব্দকৃত নৌকার বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

অবৈধ বালু উত্তোলনের অভিযোগে সুনামগঞ্জে বাল্কহেড জব্দ, আটক ১

আপডেট সময়ঃ ১০:০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬