০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সংবাদ শিরোনামঃ
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ভারতের আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে আমদানি করা বিদ্যুতের
আদানির পাওয়ার লিমিটেডকে ৩৩৬ মিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
আলী আহমদ দুলাল
- আপডেট সময়ঃ ১১:৩০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / ১১০ বার পড়া হয়েছে।
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক | দৈনিক হক বার্তা | ঢাকা, ২৫ জুন ২০২৫
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ভারতের আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে আমদানি করা বিদ্যুতের বিপরীতে আদানির পাওয়ার লিমিটেডকে ৩৩৬ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে। জানা গেছে, এই অর্থ বাংলাদেশে সরবরাহকৃত বিদ্যুতের মার্চ ২০২৫ পর্যন্ত বকেয়া বিল পরিশোধের অংশ হিসেবে দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) বিদ্যুৎ বিভাগ সূত্রে জানানো হয়, এ অর্থ পরিশোধের বিষয়টি বিদ্যুৎ বিল আদায়ের পুনরুদ্ধার, অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধান এবং দুপক্ষের সমঝোতার মাধ্যমে সম্পন্ন হয়েছে।
এই বিল পরিশোধের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ আমদানির চুক্তির ধারাবাহিকতা বজায় থাকছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।











