ইংল্যান্ডের বৃহত্তর সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েল ফেয়ার কাউন্সিল ইউকের বেডফোর্ড শায়ার শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৬:২৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ১০৩ বার পড়া হয়েছে।
ইংল্যান্ডের বৃহত্তর সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েল ফেয়ার কাউন্সিল ইউকের বেডফোর্ড শায়ার শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় এক কমিউনিটি হলে আলহাজ্ব তৌফিক আলী মিনার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল হকের পরিচালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেডফোর্ড ও ক্যামষটনের এমপি মোহাম্মদ ইয়াসিন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলার রেলী রহমান, জনাব এম এ রউফ, জনাব আজিব উল্যাহ, জনাব খায়রুল ইসলাম, জনাব সাইদুর রহমান, জনাব মাসুক উল্যাহ নানু।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মৌলানা তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন আলতাফ হোসেন চৌধুরী, মাসুদ চৌধুরী, জহিরুল ইসলাম মুরাদ, মশিউর রহমান, মতিউর রহমান, হুমায়ূন কবির, কামরুল আলম, মোহাম্মদ জাহাঙ্গীর, সাদিকুর রহমান, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সাদিক, তারা মিয়া, আহমদ ফয়সাল, ওলী আহমদ সহ আরো অনেকে
সংগঠনের পক্ষ থেকে প্রথমবারের মতো জিসিএসই ও এ লেভেলে উত্তীর্ণদের এওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান করা হয়।
পরে ২০২৫ -২০২৭ বছরের জন্য ৩৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে জনাব শহীদুল হক-কে চেয়ারপার্সন, আলহাজ্ব তৌফিক আলী মিনার-কে সাধারণ সম্পাদক ও কাউন্সিলার আবু সুলতান-কে ট্রেজারার নির্বাচিত করা হয়।
নব নির্বাচিত চেয়ারপার্সন জনাব শহীদুল হক উপস্থিত সবাইকে ধন্যবাদ ও সক্রিয় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।













