০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে অস্ত্রধারীদের হামলা, আহত ২ পুলিশ সদস্য

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ১১:২৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / ১৫ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ১৫ অক্টোবর ২০২৬

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে মাদকসহ গ্রেপ্তার হওয়া আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। দেশীয় ধারালো অস্ত্র ও চাপাতি নিয়ে চালানো এই হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টারের কক্ষ ও পুলিশ ফাঁড়িতে ব্যাপক ভাঙচুর ও তাণ্ডব চালায়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ সহিংসতার ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন—সহকারী শহর সহকারী উপপরিদর্শক (এটিএসআই) নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান। তাঁদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনা ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ;

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালায় রেলওয়ে পুলিশ। সেখান থেকে এক নারীসহ দুই ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়।

এর কিছুক্ষণ পরেই ৭ থেকে ৮ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত রামদা, চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে স্টেশন এলাকায় প্রবেশ করে। তারা গ্রেপ্তারকৃত আসামিদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে ফাঁড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ফাঁড়ির দরজা-জানালা কুপিয়ে ভেঙে ফেলে এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে বাধা দিতে গিয়ে দুই পুলিশ সদস্য রক্তাক্ত হন।

সহিংসতার খবর পেয়ে ঘটনাস্থলে জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মাহমুদুল হাসানের কক্ষেও তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, “বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে হঠাৎ ৭-৮ জনের একটি সন্ত্রাসী দল হাতে চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে স্টেশনে ঢোকে। তারা প্রথমে আমার কক্ষের দরজা ও জানালায় কোপ দিয়ে ভাঙচুর চালায়। এরপরই তারা পাশের রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।”

পুলিশের অবস্থান ও আইনগত পদক্ষেপ;

ঘটনার পরপরই গাজীপুর সদর মেট্রোপলিটন থানা পুলিশ ও রেলওয়ে পুলিশের অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে স্টেশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাধারণ যাত্রীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশ প্রশাসন জানিয়েছে, সরকারি কাজে বাধা প্রদান, পুলিশের ওপর হামলা এবং রেলওয়ের সম্পত্তি ভাঙচুরের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যে বিশেষ অভিযান শুরু হয়েছে।

এ বিষয়ে আইনগত প্রক্রিয়ার বিষয়ে নিশ্চিত করে সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারকৃত নারীসহ দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে পৃথক আরেকটি—মোট দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে অস্ত্রধারীদের হামলা, আহত ২ পুলিশ সদস্য

আপডেট সময়ঃ ১১:২৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬