চট্টগ্রামের মিরসরাইয়ে আনসারের সাহসিকতা: সংঘবদ্ধ নারী চোরচক্রের ৭ সদস্য আটক, পুলিশে সোপর্দ
- আপডেট সময়ঃ ০১:২৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।। ২৬ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক প্রবীণ নারীর গলার স্বর্ণের চেইন চুরির ঘটনায় সংঘবদ্ধ নারী চোরচক্রের ৭ সদস্যকে আটক করেছে আনসার বাহিনী। পরবর্তীতে তাদের জোরারগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের টিকিট কাউন্টারে সিরিয়ালে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধা। এ সময় সংঘবদ্ধ নারী চোরচক্রের সদস্যরা কৌশলে তার গলার স্বর্ণের চেইনটি কেটে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ভুক্তভোগী বৃদ্ধার আকস্মিক চিৎকারে হাসপাতাল চত্বরে হুলস্থুল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা;
ঘটনাটি টের পেয়ে হাসপাতালে কর্তব্যরত আনসার সদস্য মো. শামীম ও শেখ শরিফ অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়ে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বৃদ্ধার ইশারা ও পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে তারা দ্রুত অভিযান চালিয়ে প্রথমে চক্রের তিন সন্দেহভাজন নারী সদস্যকে আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের বাকি সদস্যদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হন আনসার সদস্যরা।
ফিল্মি কায়দায় পলায়নের চেষ্টা ও বাকিদের আটক;
পরিস্থিতি বেগতিক দেখে চক্রের অপর চার নারী সদস্য দ্রুত একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে হাসপাতাল এলাকা ত্যাগের চেষ্টা করেন। তবে পিসি মো. শরিফুল ইসলাম-এর দূরদর্শিতা ও তাৎক্ষণিক পদক্ষেপে ঘাতক চক্রের সেই গাড়িটি আটকে দেওয়া হয় এবং বাকি চারজনকেও হাতেনাতে ধরে ফেলা হয়।
পুলিশের হাতে সোপর্দ;
ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় জোরারগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আনসার সদস্যদের হেফাজতে থাকা ৭ নারী চোরকে নিজেদের জিম্মায় নেয়।
সরকারি হাসপাতাল ও জনবহুল প্রতিষ্ঠানে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় আনসার বাহিনীর এই সময়োচিত, সাহসী ও পেশাদার ভূমিকা স্থানীয় সাধারণ জনগণের মাঝে ব্যাপক প্রশংসার কুড়িয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।



















