০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

চেলা নদীতে বালু উত্তোলন নিয়ে দোয়ারাবাজারে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১৫

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ ১০:৫৩:১৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / ৯১ বার পড়া হয়েছে।

‎সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

‎

‎

‎বুধবার সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর ও পূর্বচাইরগাঁও গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

‎

‎

‎স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার চেলা নদীতে বালু উত্তোলন নিয়ে শ্রীপুর গ্রামের নজরুল ইসলাম (২৫) এবং পূর্বচাইরগাঁও গ্রামের আরশাব উদ্দিনের (৩২) মধ্যে কথা-কাটাকাটি হয়।

‎

‎এর জেরে বুধবার সকালে আরশাব উদ্দিনকে নদীতে একা পেয়ে নজরুল ও তার সহযোগীরা মারধর করেন। আরশাবের চিৎকারে পূর্বচাইরগাঁওয়ের লোকজন এগিয়ে এলে দুই গ্রামবাসীর মধ্যে রণক্ষেত্র তৈরি হয়।

‎

‎

‎

‎সংঘর্ষে গুরুতর আহত মঈনউদ্দীন (২৫), শাহিন মিয়া (২৩), সাগর মিয়া (২৭), দেলোয়ার হোসেন (২৩), মমিন মিয়া (৪৮), আমীর হোসেন (৩৮), সরাজ মিয়া (৪৮), নজরুল ইসলাম (২৫) ও সাদ্দাম হোসেনসহ (৩০) অন্তত ১৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

‎

‎

‎খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি গ্রাম্য সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।

‎

‎দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বালু উত্তোলন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্বে এই সংঘর্ষের সৃষ্টি হয়। পুলিশ ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে পরিস্থিতি এখন স্বাভাবিক। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

‎

‎

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

চেলা নদীতে বালু উত্তোলন নিয়ে দোয়ারাবাজারে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১৫

আপডেট সময়ঃ ১০:৫৩:১৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫