০৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী
হকবার্তা ডেস্ক রিপোর্টঃ
- আপডেট সময়ঃ ১২:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / ১১২ বার পড়া হয়েছে।
রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।
বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছে, সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। নরসিংদীর শিবপুরে এর উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।
তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে গত ২১ নভেম্বর ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মাঝারি মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এতে মোট ১০ জনের মৃত্যুর হয়। এরপর থেকে বেশ কয়েকবার দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
ট্যাগসঃ




















