তারেক রহমান কি জেনেশুনেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন? বিদ্যুৎ বিভাগের গুরুত্বপূর্ণ পদে, ফারুক কে নিয়োগ ! ? যোগ্যতার প্রশ্ন? নাকি রাজনৈতিক সমীকরণ..!?
- আপডেট সময়ঃ ০৭:১৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / ৩৮ বার পড়া হয়েছে।
✓`সম্পাদকীয়`
তারেক রহমান কি জেনেশুনেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন?
বিদ্যুৎ খাতে সংকট, অথচ নিয়োগে যোগ্যতার প্রশ্ন!
“দৈনিক হক বার্তা” (অন্তরালের খবর)|- সুনামগঞ্জ
সম্পাদকীয় – বিস্তারিত প্রতিবেদন:⏬
বাংলাদেশের বিদ্যুৎ খাত যখন সংকট মোকাবিলায় হিমশিম খাচ্ছে, তখন বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক পদে গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসানের নিয়োগ নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। ১৩ অক্টোবর প্রকাশিত সংবাদে তাঁর নিয়োগের বিষয়টি সামনে এসেছে।
প্রশ্নটি ফারুক হাসান কোন দলের, তা নয়; প্রশ্ন হলো—এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য তাঁর প্রাসঙ্গিক অভিজ্ঞতা, কারিগরি জ্ঞান ও প্রশাসনিক দক্ষতা কতটা? সরকার কি নিয়োগের ক্ষেত্রে এসব যোগ্যতাকে যথাযথ গুরুত্ব দিয়েছে?
বিদ্যুৎ সংকটের প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবন, ব্যবসা-বাণিজ্য ও শিল্প উৎপাদনে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা ও জবাবদিহিকে অগ্রাধিকার দেওয়াই প্রত্যাশিত। রাজনৈতিক বিবেচনা যদি যোগ্যতার ওপরে স্থান পায়, তবে তার মূল্য দিতে হয় জনগণকেই।
তারেক রহমানের কাছে তাই সরাসরি প্রশ্ন—রাষ্ট্র পরিচালনা কি পরীক্ষিত যোগ্যতা ও সুদূরপ্রসারী পরিকল্পনার ভিত্তিতে চলছে, নাকি রাজনৈতিক সমীকরণই হয়ে উঠছে প্রধান বিবেচনা?
দেশ পরিচালনা কোনো পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্র নয়। প্রতিটি গুরুত্বপূর্ণ নিয়োগের পেছনে থাকতে হবে সুস্পষ্ট যুক্তি, যোগ্যতার প্রমাণ এবং জনস্বার্থের নিশ্চয়তা।
দেশের বিদ্যুৎ খাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে যোগ্যতা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন কি নিশ্চিত করা হয়েছে? জনগণ এর স্পষ্ট জবাব চায়।



















