১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনামঃ
দোয়ারাবাজার উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ
- আপডেট সময়ঃ ০২:৪০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / ১১০ বার পড়া হয়েছে।
কামরুল ইসলাম (২৩) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এই সক্রিয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে দোয়ারাবাজার থানার মহতপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কামরুল ইসলাম সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার সামসুল ইসলাম এর ছেলে। সে ৫ আগস্টের পর থেকে নিজেকে আড়ালে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের হয়ে কাজ করত। এলাকায় নাশকতা করার জন্য গতকাল রাতে সে এলাকায় আসে, পুলিশ গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী অফিসার মোহন রায় এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে কামরুল ইসলাম নামে নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয় বলে জানান।
ট্যাগসঃ





















