০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার সাবেক প্রধান উপদেষ্টা, ড. ইউনূস

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০২:৫১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ২৪ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ১৩ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রবাসী নেতাকর্মীদের হেনস্তার শিকার হয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১২ অক্টোবর) দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান ও মন্তব্য করেন একদল প্রবাসী বাংলাদেশি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের আট নম্বর টার্মিনাল দিয়ে হুইলচেয়ারে বের হওয়ার সময় ড. ইউনূসকে লক্ষ্য করে ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’ ও ‘গো ব্যাক’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। পরে নিরাপত্তাকর্মীরা তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন।

এ সময় ড. ইউনূসের সঙ্গে ছিলেন লামিয়া মোর্শেদ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতির মধ্যে তারা দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের মধ্যে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজান চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন চঞ্চল, জ্যাকসন হাইটস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভীর কায়সার এবং যুবলীগ নেতা সাগর ছিলেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। তবে তাদের উপস্থিতি ও ভূমিকার বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ড. ইউনূসের নিউইয়র্ক সফরের সময়ও জেএফকে বিমানবন্দরে আওয়ামী লীগ-সমর্থক প্রবাসীদের বিক্ষোভের ঘটনা ঘটে। ওই সময় তার সফরসঙ্গীদের লক্ষ্য করেও স্লোগান দেওয়া হয় এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেনের দিকে ডিম ছোড়ার ঘটনা ঘটে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার সাবেক প্রধান উপদেষ্টা, ড. ইউনূস

আপডেট সময়ঃ ০২:৫১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬