০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

নিবন্ধিত সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০৮:০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / ১৭৭ বার পড়া হয়েছে।

‎সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে এনবিআর। আগামীকাল সোমবার থেকে অনলাইনে রিটার্ন দেওয়া যাবে।

‎এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব করদাতারা ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন এই ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে পারবেন।

‎বর্তমান এক কোটি ১২ লাখের মতো কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাদের মধ্যে প্রতি বছর মাত্র ৪০ লাখের মতো রিটার্ন দেন।

‎এনবিআর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা অথবা মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ব্যতীত সারা দেশের সব শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

‎তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা অথবা মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ইচ্ছা করলে কাগুজে রিটার্ন দাখিল করতে পারবেন।

‎এ ছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অন্য ব্যক্তি করদাতারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে আগামী ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে কাগুজে রিটার্ন দাখিল করতে পারবেন।

‎গত বছর নির্দিষ্ট এলাকার অধিক্ষেত্রের ব্যক্তি করদাতা, সারা দেশের ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং কয়েকটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলে ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেন।

‎কীভাবে কর দেবেন

‎করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন।

‎অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে তা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য রাজস্ব বোর্ডের কর্মীরা কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সার্বক্ষণিক সেবা প্রদান করবেন।

সুত্রঃপ্রথমআলো

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নিবন্ধিত সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক

আপডেট সময়ঃ ০৮:০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫