০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

‘প্রধানমন্ত্রীর’ বাসের ছবিতে স্নাইপার দিয়ে গুলির মন্তব্য, যুবক ৭ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৫:৩৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ২৫ অক্টোবর ২০২৬

রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকালে বাস বহরের ছবিযুক্ত একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে স্নাইপার রাইফেল দিয়ে হামলার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তারকৃত আবু বকর সিদ্দিকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (২৫ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্‌ ফারজানা হক এই রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এবং ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) ইয়াছিন পাইক আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানান।

আবেদনে উল্লেখ করা হয়, দেশের অখণ্ডতা, সংহতি ও জননিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্র এবং রাষ্ট্রপ্রধানের ওপর হামলার উসকানির সঙ্গে জড়িত অন্য অজ্ঞাত আসামিদের তথ্য উদ্ঘাটন করতে আবু বকর সিদ্দিককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

শুনানি শেষে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (আইনজীবী) শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, “বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার পেছনে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী জড়িত রয়েছে কি না, তা উদঘাটন করা প্রয়োজন। মামলার মূল রহস্য উদ্ঘাটন ও অজ্ঞাতনামা আসামিদের তথ্য সংগ্রহ করতেই তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে।” শুনানিকালে আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

ঘটনার পটভূমি ও গ্রেপ্তার;

মামলার এজাহার অনুযায়ী, গত ২১ অক্টোবর ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারির সময় ‘THE BEAUTY OF RAJSHAHI’ নামক একটি ফেসবুক গ্রুপে ‘Maisa Anjum’ আইডি থেকে দেওয়া একটি পোস্ট দেখতে পায়। সেখানে প্রধানমন্ত্রীকে বহনকারী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসের ছবি দেওয়া ছিল।

উক্ত পোস্টের কমেন্ট বক্সে ‘MD Abu Bokor Siddique’ নামের ফেসবুক আইডি থেকে মন্তব্য করা হয়:

“ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপার এর অভাব ছিল।”

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের উসকানিমূলক ও ঝুঁকিপূর্ণ মন্তব্য নজরে আসার পরপরই তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে ডিবি ও রাজশাহী মহানগর পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২১ অক্টোবর বিকেল ৫টায় রাজশাহীর পবা থানার ঘোলহাড়িয়া দক্ষিণপাড়া এলাকার একটি বাসা থেকে আবু বকর সিদ্দিক ও তার বাবা মো. আয়নাল হককে আটক করে।

অভিযানকালে আসামির ব্যবহৃত স্মার্টফোনটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিদ্দিক ফেসবুক আইডি থেকে ওই বিতর্কিত মন্তব্য করার কথা স্বীকার করেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম বা উক্ত ঘটনার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা না থাকায় প্রাথমিক যাচাই-বাছাই শেষে সিদ্দিকের বাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এই ঘটনায় ডিবি ঢাকা উত্তরের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের উপপরিদর্শক (এসআই) মো. মানিক হোসেন বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

‘প্রধানমন্ত্রীর’ বাসের ছবিতে স্নাইপার দিয়ে গুলির মন্তব্য, যুবক ৭ দিনের রিমান্ডে

আপডেট সময়ঃ ০৫:৩৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬