বড়পাড়া ঈদগাহ মাঠের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা
- আপডেট সময়ঃ ১১:০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / ৯৬ বার পড়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বড়পাড়া ঘাটে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জিয়াউল হক, সভাপতি, বড়পাড়া ও পরগণা কবরস্থান কমিটি, সুনামগঞ্জ পৌরসভা।

অনুষ্ঠানে মোহাম্মদ ছমির উদ্দিন এর সভাপতিত্বে হূদয় আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আলী খোশনুর, সাবেক ৮নং কাউন্সিলর আহমদ নুর, এডভোকেট মোহাম্মদ আবু বকর, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মোস্তফা আলী, মোহাম্মদ সেলিম মিয়া, মোহাম্মদ আবদুল কাদির শান্তি, মোহাম্মদ লোকসান মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য জিয়াউল হক বলেন, আমার বাবা সবসময় আপনাদের সাথে ছিলেন, ইনশাআল্লাহ আমিও আপনাদের সাথে আছি এবং থাকবো। ঈদগাহ মাঠে উন্নয়ন কাজ হবে, ইনশাআল্লাহ আগামী রোজা ঈদে পাকা মাঠে আপনারা সবাই পবিত্র ঈদের জামাতের নামাজ আদায় করবেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বড়পাড়া এলাকার স্হানীয় যুবক ও মুরব্বিগন।















