“ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের মেলবন্ধনে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ক্যারাম প্রতিযোগিতা: দেশ ও প্রবাসীদের অংশগ্রহণে আনন্দমুখর পরিবেশ “
- আপডেট সময়ঃ ১১:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / ৩৬ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।। ২৫ অক্টোবর ২০২৬
গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলা ক্যারামকে কেন্দ্র করে গৌরারং ইউনিয়নের ( বড়ঘাট ১)গ্রামের পয়েন্টে বর্তমানে চলছে এক আনন্দমুখর ও জমজমাট ক্যারাম প্রতিযোগিতা। স্থানীয় তরুণ, যুবসমাজ ও সাবেক খেলোয়াড়দের পাশাপাশি এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন গ্রামের বিভিন্ন প্রবাসী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
খেলাধুলাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ। প্রতিযোগিতায় সরাসরি অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উল্লেখযোগ্য হলেন, জনাব শহীদুল হক তালুকদার এবং জনাব টুটুল আহমেদ। আর ও উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান- জনাব ফুল মিয়া।
তাদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ তরুণ সমাজকে আরও বেশি উৎসাহিত করেছে।
ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের এক অনন্য মেলবন্ধন;
প্রত্যক্ষদর্শীদের মতে, এই প্রতিযোগিতা শুধু একটি হারজিতের খেলা নয়; এটি সৌহার্দ্য ও সম্প্রীতির এক চমৎকার মিলনমেলা। নানা বয়সের ও পেশার মানুষ একত্রিত হয়ে হাসিমুখ ও আনন্দঘন পরিবেশে খেলাটি উপভোগ করছেন। প্রবাসীরা কর্মব্যস্ত প্রবাস জীবন থেকে ফিরে নিজের শেকড়ের টানে এমন আয়োজনে যোগ দিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। সাময়িক আনন্দ ও মানসিক তৃপ্তির এক দারুণ মাধ্যম হয়ে উঠেছে এই ক্যারাম খেলা।
গ্রামবাংলার ঐতিহ্য রক্ষা ও যুবসমাজকে অনুপ্রাণিত করার প্রয়াস;
আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার অনেক ঐতিহ্যবাহী খেলাধুলা আজ হারিয়ে যেতে বসেছে। এমন এক সময়ে ক্যারামের মতো ঐতিহ্যবাহী ইনডোর গেমকে পুনরুজ্জীবিত করতে এবং এলাকার তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর আসক্তি থেকে দূরে রাখতে এই আয়োজন প্রশংসনীয় ভূমিকা রাখছে। সাবেক খেলোয়াড়দের উপস্থিতি ও তাদের কৌশল নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করছে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সামাজিক ও ক্রীড়াভিত্তিক অনুষ্ঠানগুলো ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা বড়ঘাট গ্রামের মানুষের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।



















