০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মসজিদে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগ, সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

হকবার্তা ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ০৩:৫৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / ৩৭ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ১৫ অক্টোবর ২০২৬

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে অনৈতিক কার্যকলাপ সংঘটনের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম ‘আজেল’ এ তথ্য নিশ্চিত করেছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি নাগরিক হলেন— নজরুল ইসলাম আবদুল বসির এবং সিথি আক্তার।

প্রতিবেদনে জানানো হয়, মসজিদে অনৈতিক কাজের ঘটনাটি সামনে আসার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা কর্তৃপক্ষ ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন করতে তা সংশ্লিষ্ট আদালতে স্থানান্তর করা হলে বিজ্ঞ বিচারক সংগৃহীত প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে তাদের দোষী সাব্যস্ত করেন।

আদালত তার পর্যবেক্ষণে অপরাধের ভয়াবহতা, অপরাধের মাত্রা এবং ধর্মীয় পবিত্র স্থান ও কালের অবমাননার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। এর পরিপ্রেক্ষিতে ‘বিবেচনামূলক শাস্তি’ (তাজির)-এর আওতায় তাদের মৃত্যুদণ্ডের রায় প্রদান করা হয়। পরবর্তীতে উচ্চতর আপিল আদালতেও বিচারিক আদালতের এই রায় বহাল রাখা হয়। রায় বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় রাজকীয় অধ্যাদেশ (রয়্যাল ডিক্রি) জারির পর বুধবার আনুষ্ঠানিকভাবে তা কার্যকর করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ধর্মীয় স্থানসমূহের মর্যাদা রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ। ইসলামিক শরিয়াহ আইন কঠোরভাবে বাস্তবায়নে সৌদি সরকার কতটা দৃঢ়প্রতিজ্ঞ, এই শাস্তি তা পুনর্নিশ্চিত করে।

বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, পবিত্র স্থানসমূহের অবমাননা বা এ ধরনের জঘন্য ও অনৈতিক অপরাধের সঙ্গে কেউ জড়িত হলে তার বিরুদ্ধেও বিনা অনুকম্পায় সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

মসজিদে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগ, সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট সময়ঃ ০৩:৫৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬