সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না বিএনপি
শপথ নিলেন বিএনপির এমপিরা, সংসদীয় দলের নেতা নির্বাচিত তারেক রহমান
- আপডেট সময়ঃ ০১:১৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬৫ বার পড়া হয়েছে।
সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন তারেক রহমান
সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল ১১ টায় সংসদ ভবনে প্রথম বৈঠকে সর্বসম্মতিক্রমে বিএনপি’র সংসদীয় দলের নেতা হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচিত করা হয়।
এর আগে শপথ নেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের নবনির্বাচিত বিএনপির এমপিরা। মঙ্গলবার সকাল ১০টার ৪০ মিনিটের দিকে সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না বিএনপি
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।
এদিকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতে ইসলামীর সদস্যরা কোনো শপথই নেবেন না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ।
শপথ নিলেন বিএনপির এমপিরা
শপথ নিলেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের নবনির্বাচিত বিএনপির এমপিরা। মঙ্গলবার সকাল ১০টার ৪০ মিনিটের দিকে সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। শপথ অনুষ্ঠানের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়।
সংসদ ভবনে তারেক রহমান
শপথ নিতে জাতীয় সংসদ ভবনে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ১২০০ দেশি–বিদেশি অতিথি
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ জন দেশি ও বিদেশি অতিথি অংশগ্রহণ করার কথা রয়েছে। যার মধ্যে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা রয়েছেন।
নয়া যাত্রায় বাংলাদেশ। আজ শপথ নিতে যাচ্ছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনের নবনির্বাচিত এমপিরা। বিএনপি’র নেতৃত্বাধীন নতুন সরকারের যাত্রা শুরু হতে যাচ্ছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে অভিষেক হচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।
শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিভাগকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগেই। গতকালই প্রস্তুত করা হয়েছে সংসদের দক্ষিণ প্লাজায় শপথ স্থল। এবারই প্রথম বঙ্গভবনের বাইরে শপথ গ্রহণের আয়োজন করা হয়েছে।
সকাল ১০টায় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। পরে সংসদীয় দলের সভা হবে। এই সভায় সরকারি দলের নেতা নির্বাচন করা হবে। এর বাইরে বিরোধী দলও তাদের নেতা নির্বাচন করবে।
ইতিমধ্যে শপথস্থলে আসতে শুরু করেছেন নির্বাচিত এমপিরা। তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেখা গেছে মঙ্গলবার সকাল ৯টা থেকেই।
সকাল পৌনে ১০টার দিকে সংসদ ভবনে ঢুকতে দেখা গেছে ভোলা–৩ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ঢাকা–৩ আসন থেকে জয়ী বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে।
সংসদের সামনের উৎসুক মানুষের ভিড় বেড়েছে। তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরাও। মানিকমিয়া এভিনিউ দিয়ে আজ কোনো যান চলাচল করছে না। এদিকে শপথের কারণে সংসদ ভবনের আশপাশে যানজটের সৃষ্টি হয়েছে। আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি ২৭ ও ফার্মগেট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিভিন্ন যানবাহন ধীর গতিতে চলছে অন্যান্য সড়কগুলোতেও।














