সাতক্ষীরায় ( ‘ধর্ম অবমাননা’র) অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: প্রধান আসামি -আমিনী গ্রেপ্তার
- আপডেট সময়ঃ ০১:৪২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ২০ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।। ১৮ অক্টোবর ২০২৬
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
এর আগে, গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে কালিগঞ্জ থানার কৃষ্ণনগর এলাকা থেকে পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে আমিনীকে গ্রেপ্তার করা হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে এই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল।
জানা গেছে গত মঙ্গলবার দেবহাটায় দুই দফা হামলা চালিয়ে পিটিয়ে হত্যা করা হয় উপজেলার বড় শান্তা গ্রামের ওয়াহিদুজ্জামান শামীমকে (৩৫)। তিনি উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামসুল রহমান সানার ছেলে।
যুবকঈশ্বরদীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ;
এ ঘটনায় তার বড় ভাই আবদুল জলিল বাদী হয়ে দেবহাটা থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করা হয়।
পরিবারের ভাষ্য, শামীম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। কখনও স্বাভাবিকভাবে কথা বলতেন, আবার কখনও অসংলগ্ন আচরণ করতেন। এলাকার মানুষও তার অসুস্থতার বিষয়টি জানতেন। শামীম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। পাশাপাশি কামিল পাস করেছেন এবং হোমিওপ্যাথি নিয়েও পড়াশোনা করেছেন। তার স্ত্রী ও দুই ছেলে আছে।


















