০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ

হক বার্তা ডেস্ক রিপোর্ট :
  • আপডেট সময়ঃ ১১:১২:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / ১৪৬ বার পড়া হয়েছে।

‎জুলাই অভ্যুত্থানের প্রেরণা, প্রতিজ্ঞা ও ঐক্য সংরক্ষণ’ এর প্রত্যয়ে ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, যার নেতৃত্বে রয়েছেন শিবিরের সাবেক নেতারা।

‎ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৮২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

‎দলের আহ্বায়ক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ। তিনি এর আগে জাতীয় নাগরিক কমিটির (জানাক) যুগ্ম আহ্বায়ক ছিলেন। সদস্য সচিব হয়েছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক সদস্য আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ।

‎এ ছাড়া রাফে সালমান রিফাত আপ বাংলাদেশের প্রধান সমন্বয়কারী, নাঈম আহমেদ প্রধান সংগঠক ও শাহরিন মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাফে সালমান রিফাত জানাকের যুগ্ম সদস্য সচিব পদেও ছিলেন।

‎কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন গণআন্দোলনে শহীদ ওসমান পাটোয়ারীর বাবা মো. আব্দুর রহমান।

‎শুক্রবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে জুলাই আন্দোলনের নেতাদের বিক্ষোভ-কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে আপ বাংলাদেশের নেতারা।

‎সুত্র: বিডিনিউজ24

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ

আপডেট সময়ঃ ১১:১২:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫