০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

‎সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা: জনসমুদ্রে পরিণত আলিয়া মাদ্রাসা মাঠ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ ১২:৪৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / ৯১ বার পড়া হয়েছে।

‎অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু করেছে বিএনপি। 

‎আজ সকালে সিলেট নগরের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল জনসভার মধ্য দিয়ে এই নির্বাচনী কার্যক্রম শুরু হয়।

‎সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলওয়াতের মাধ্যমে জনসভার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। তবে ভোর থেকেই সিলেটের বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে মিছিলসহ জনসভাস্থলে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা।

‎দূরবর্তী উপজেলাগুলো থেকে অনেক নেতা-কর্মী গত রাতেই সিলেটে এসে অবস্থান নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আলিয়া মাদ্রাসা মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কগুলোতেও মানুষের ঢল নামে। মাঠ এখন কানায় কানায় পূর্ণ।

‎সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

‎বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

‎জনসভায় যোগ দেওয়ার আগে নগরের একটি হোটেলে অরাজনৈতিক শিক্ষার্থীদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন তারেক রহমান। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর আমন্ত্রণে আয়োজিত এই সভায় তিনি তরুণ প্রজন্মের ভাবনা শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। নতুন প্রজন্মের কাছে দলের আগামীর পরিকল্পনা তুলে ধরাই ছিল এই সভার মূল উদ্দেশ্য।

‎নির্বাচনী প্রচারণার লক্ষ্যে গতকাল রাত ৮টার দিকে বিমানে সিলেট পৌঁছান তারেক রহমান। সিলেটে পৌঁছেই তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর তিনি দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে যান এবং সেখানে উপস্থিত নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

মাঠের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে বিপুল সংখ্যক দলীয় স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন। জনসভাকে কেন্দ্র করে পুরো সিলেট নগরজুড়ে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।

তথ্যসহায়তাঃমানবজমিন

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

‎সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা: জনসমুদ্রে পরিণত আলিয়া মাদ্রাসা মাঠ

আপডেট সময়ঃ ১২:৪৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬