সুনামগঞ্জবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা: কাল যেসব এলাকায় দিনভর বিদ্যুৎ বন্ধ থাকবে
- আপডেট সময়ঃ ০৮:১৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- / ৫৩ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকায় আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সুনামগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি বেতগঞ্জ এবং ১১ কেভি হাছন নগর ফিডারের আওতায় থাকা এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
লাইন সংস্কার ও গাছের শাখা-প্রশাখা কর্তনের (রাইট অফ ওয়ে) কাজের জন্য নিচের এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না:
* হাজপাড়া ও নতুন পাড়া (সম্পূর্ণ এলাকা)
* বাধঁনপাড়া, ময়না পয়েন্ট ও হাছন নগর
* পাঠান বাড়ি, গুজাউরা ও বুড়িস্থল
* লালারচর, সাদকপুর ও বেতগঞ্জ বাজার
* জালালপুর, আলমপুর ও রঙের বাজার।
সুনামগঞ্জ বিউবো-র বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদানের লক্ষ্যে লাইনের আশেপাশের গাছের ডালপালা কাটা জরুরি হয়ে পড়েছে। এই সাময়িক অসুবিধার জন্য বিউবো কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
কাজ শেষ হওয়া সাপেক্ষে বিকেল ৫টার আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ করা হলো।











