০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জের (জাউয়া )বাজারে পুলিশের অভিযান: ৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৩:০৮:০১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ২৯ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ১২ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জের ছাতকে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্র বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি তাজ উদ্দিনকে (৩৮) গ্রেফতার করেছে।

বুধবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানাধীন বড়কাপন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তাজ উদ্দিন ছাতক উপজেলার বড়কাপন (টুকেরগাঁও) গ্রামের তইছ আলী (প্রকাশ ছইচ আলী)-এর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ মনজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামি তাজ উদ্দিনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অন্যান্য অপরাধে মোট ৬টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

আইনগত প্রক্রিয়ার বিষয়টি নিশ্চিত করে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্র সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও অপরাধবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জের (জাউয়া )বাজারে পুলিশের অভিযান: ৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

আপডেট সময়ঃ ০৩:০৮:০১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬