০৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

“সুনামগঞ্জের দিরাইয়ে” দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০১:২১:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ১৯ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জের দিরাইয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় হিমেল দাস (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ সড়ক দুর্ঘটনায় জয় দাস (২০) নামে অপর এক তরুণ গুরুতর আহত হয়ে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত রোববার (১৮ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে দিরাই-শ্যামারচর সড়কের ভরারগাঁও এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হিমেল দাস দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের মাহাতাপপুর গ্রামের মতি লাল দাসের ছেলে। আহত জয় দাস একই গ্রামের জহরলাল দাসের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামের নুরুল হকের ছেলে তামিম মিয়া ও রন্নারচর গ্রামের ফয়জুল মিয়ার ছেলে সাইফুল মিয়া একটি মোটরসাইকেলে করে দিরাই থেকে বাড়ি ফিরছিলেন। একই সময়ে বিপরীত দিক থেকে হিমেল দাস ও জয় দাস অপর একটি মোটরসাইকেলে করে দিরাই সদরের দিকে যাচ্ছিলেন। যান দুটি ভরারগাঁও এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে হিমেল ও জয় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হিমেল দাসের মৃত্যু হয়।

তবে দুর্ঘটনায় অভিযুক্ত অপর মোটরসাইকেলের আরোহী তামিম মিয়া ও সাইফুল মিয়ার শারীরিক অবস্থা বা বর্তমান অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জানতে তামিমের বাবা নুরুল হকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, “দুর্ঘটনার সংবাদ আমরা পেয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ বা এজাহার পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

“সুনামগঞ্জের দিরাইয়ে” দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

আপডেট সময়ঃ ০১:২১:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬