সুনামগঞ্জে আগামীকাল সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
- আপডেট সময়ঃ ১০:২৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সকল এলাকায় আগামীকাল মঙ্গলবার (৫ মে) সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩২/৩৩ কেভি গ্রিড উপ-কেন্দ্র হতে ৩৩/১১ কেভি উপ-কেন্দ্র পর্যন্ত সোর্স লাইনের একটি টাওয়ার খুঁটির গোড়া মরিচায় মারাত্মকভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছে। জননিরাপত্তা ও বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখতে কালীপুর হাওর এলাকায় জরুরি ভিত্তিতে নতুন পোল (খুঁটি) স্থাপনের কাজ করা হবে।
সংস্কার কাজের জন্য আগামীকাল মঙ্গলবার দুপুর ০২:৩০ ঘটিকা হতে বিকাল ০৬:০০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত সংযোগ সচল করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, টাওয়ারের গোড়া ক্ষয় হওয়ায় ঝুঁকি এড়াতে এই মেরামত কাজ অত্যন্ত জরুরি। উন্নয়নমূলক কাজের জন্য গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
শহরের সকল গ্রাহককে এই সময়ের বিকল্প প্রস্তুতি নিয়ে রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।










