০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ ঘিরে চাঞ্চল্য ; সামনে পারিবারিক কলহের বিষয়

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৯:৩৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ২৫৩ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ২০ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া আবাসিক এলাকা থেকে আফজল মিয়া (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) রাত আনুমানিক ৭টার দিকে বড়পাড়া এলাকার নিজ বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আফজল মিয়া সুনামগঞ্জ পৌরসভার একজন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই এলাকার প্রয়াত রিকশাচালক রাজু মিয়ার তৃতীয় পুত্র।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে আফজল মিয়ার সঙ্গে তাঁর স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। সোমবার রাতে পরিবারের সদস্যরা আফজলকে তাঁর নিজ কক্ষের সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঘটনার খবর জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশীরা জানান, ঘটনার সময় আফজল মিয়ার স্ত্রী সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ারগাঁও গ্রামে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

ঘটনার সংবাদ পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই ফরিদের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রতন সেখ জানান, “সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ ঘিরে চাঞ্চল্য ; সামনে পারিবারিক কলহের বিষয়

আপডেট সময়ঃ ০৯:৩৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬