সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৭:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ৯২ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, সুনামগঞ্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ আব্দুস সালাম, যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরও উপস্থিতি ছিলেন জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ।
সভায় প্রধান অতিথি জনাব মুহাম্মদ আব্দুস সালাম নির্বাচনের প্রস্তুতি ও প্রশাসনিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রেখে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া নির্বাচনের ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন।
উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারগণ মাঠ পর্যায়ের প্রস্তুতি ও সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় নিজস্ব পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। সভায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ও গণভোট আয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।











