সুনামগঞ্জ শহরে নতুনপাড়ায় ছুরিকাঘাতে খুন
- আপডেট সময়ঃ ১০:২০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ২২৮ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ শহরের পূর্ব নতুনপাড়ায় দূর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল অনুমান সাড়ে ৩ টায় পূর্ব নতুনপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটায় দুর্বৃত্ত।
পূর্ব নতুনপাড়া এলাকার বাসিন্দা মৃত সামছু মিয়ার ছেলে আল মুবিন (৫৫) পাড়ার রাস্তায় হেঁটে আসছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দা রবীন্দ্র বনিকের ছেলে হৃদয় বনিক (২৮) অতর্কিত হামলা করে আল মুবিনের উপর। হৃদয় বনিকের হাতে থাকা ছুরি দিয়ে উপর্যুপরি আঘাতে আল মুবিন গুরুতর আহত হন। পরে তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে রেফার্ড করেন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আল মুবিনকে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৬ টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন আল মুবিন।

ঘটনার পর পরই সুনামগঞ্জ সদর থানা পুলিশ প্রায় ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে ঘরের দরজা ভেঙে ঘাতক হৃদয় বনিককে আটক করে হেফাজতে নিয়েছে। ঘটনার বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।











