১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নেরই টার্কিশ এয়ারলাইন্সের জরুরী অবতরন

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০১:২০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / ১০৬ বার পড়া হয়েছে।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপর টার্কিশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ইঞ্জিনে পাখি ঢুকে পড়ায় সেটি ‘ক্ষতিগ্রস্ত হয়েছে’।

ফলে ২৮০ জন জন যাত্রী নিয়ে ফ্লাইটটি গন্তব্যের উদ্দেশে যাত্রা না করে ফিরে এসেছে ঢাকার বিমানবন্দরে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ বলেছেন, পাখির আঘাতে ‘এ ৩০০– ৩৩০’ উড়োজাহাজটির ‘ডান পাশের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত’ হয়েছে। তবে ফ্লাইটটির যাত্রী ও ক্রুরা সবাই নিরাপদে আছেন।

কর্মকর্তা সামাদ বলেন, “মঙ্গলবার সকাল ৭টা ৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট (টিকে ৭১৩) উড্ডয়নের পরপরই ডান দিকের ইঞ্জিনে বার্ড হিটের ফলে ধোঁয়ার সৃষ্টি হয়।

“এরপর পাইলট সতর্কতামূলকভাবে দক্ষতার সাথে সকাল ৮টা ১ মিনিটে উড়োজাহাজটিকে নিরাপদে অবতরণ করান।“

বর্তমানে যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হচ্ছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে তাদের গন্তব্যে পৌঁছানোরও ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সামাদ।

টার্কিশ এয়ারলাইন্সের ঢাকা টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, উড়োজাহাজটিকে ‘গ্রাউন্ডেড করা হয়েছে’।

এটি মেরামতের কিছু সময় লাগবে বলেও জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

সুত্র:বিডিনিউজ24

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নেরই টার্কিশ এয়ারলাইন্সের জরুরী অবতরন

আপডেট সময়ঃ ০১:২০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫