০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ ০৭:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / ৯৩ বার পড়া হয়েছে।

‎সুনামগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

‎আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

‎উক্ত মতবিনিময় সভায় ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, সুনামগঞ্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ আব্দুস সালাম, যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়।

‎আরও উপস্থিতি ছিলেন জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ।

‎সভায় প্রধান অতিথি জনাব মুহাম্মদ আব্দুস সালাম নির্বাচনের প্রস্তুতি ও প্রশাসনিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রেখে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

‎সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া নির্বাচনের ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন।

‎উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারগণ মাঠ পর্যায়ের প্রস্তুতি ও সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় নিজস্ব পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। সভায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ও গণভোট আয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৭:২২:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬