০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

‎মান্নারগাঁওয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও মণ্ডপ পরিদর্শন করলেন এডভোকেট সাইফুল ইসলাম জনী

নিজস্ব সংবাদদাতাঃ
  • আপডেট সময়ঃ ০২:৫৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / ৮৫ বার পড়া হয়েছে।

‎সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৫নং মান্নারগাঁও ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ইউনিয়নের প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিশিষ্ট সমাজসেবক, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী কণ্ঠস্বর এবং স্থানীয় মিতালী স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম জনী।

‎

‎

‎উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইউনিয়নের বিভিন্ন দুর্গা মণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পুরোহিত ও স্থানীয় দর্শনার্থীদের সাথে কথা বলেন। এ সময় তিনি প্রতিটি মণ্ডপের নিরাপত্তা, আলোকসজ্জা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা উদযাপনের বিষয়টির সার্বিক খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার সুদৃঢ় আশ্বাস প্রদান করেন।

‎

‎

‎মণ্ডপ পরিদর্শনকালে এক সুধী সমাবেশে এডভোকেট সাইফুল ইসলাম জনী বলেন,

‎”ধর্ম যার যার, উৎসব সবার—এই চিরায়ত নীতিতেই আমাদের দোয়ারাবাজারের কৃষ্টি ও সংস্কৃতি গড়ে উঠেছে। মান্নারগাঁও ইউনিয়নে বহু বছর ধরে সব ধর্মের মানুষ সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সাথে বসবাস করে আসছে। কোনো অপশক্তি বা বৈষম্য যেন আমাদের এই অসাম্প্রদায়িক চেতনাকে বিনষ্ট করতে না পারে, সেজন্য আমাদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

‎

‎উল্লেখ্য, সমাজ সংস্কার ও যুবসমাজের কল্যাণে দীর্ঘদিন ধরে নিরলস কাজ করে যাচ্ছেন তরুণ এই আইনজীবী ও সমাজকর্মী। শিক্ষানুরাগী হিসেবে মিতালী স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করে তিনি শিক্ষার মানোন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন। একইসাথে এলাকার যেকোনো অন্যায্য কর্মকাণ্ড ও দুর্নীতির বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ও আপসহীন।

‎

‎

‎এলাকার সামাজিক উন্নয়ন, জনকল্যাণ ও তরুণদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার ধারাবাহিকতায় তিনি কিছুদিন আগে আসন্ন মান্নারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। প্রার্থী ঘোষণার পর থেকেই ইউনিয়নজুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

‎

‎এই মণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে তিনি আবারও প্রমান করলেন এলাকার প্রতিটি স্তরের মানুষের সুখে-দুঃখে তিনি সবসময় পাশে আছেন। তাঁর এই আগমন ও শুভেচ্ছা বিনিময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষের মাঝে এক ইতিবাচক আমেজ সৃষ্টি করেছে।

‎

‎মণ্ডপ পরিদর্শনকালে এডভোকেট সাইফুল ইসলাম জনীর সাথে মান্নারগাঁও ইউনিয়নের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন, ধর্মীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় তরুণ সমাজের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

‎

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

‎মান্নারগাঁওয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও মণ্ডপ পরিদর্শন করলেন এডভোকেট সাইফুল ইসলাম জনী

আপডেট সময়ঃ ০২:৫৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬