কলাগাও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ১৭ ( সতের) জনকে আটক
- আপডেট সময়ঃ ০১:০০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ৮৫ বার পড়া হয়েছে।
রবিবার বিকেল ৪:৩০ টা থেকে সন্ধা ৭ ঘটিকা পযন্ত মাটিয়ান হাওর ও কলাগাও ছড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ০২ টি নৌকা এবং আনুমানিক ৬০০ ফুট বালি জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কতৃক আটককৃত ১৬ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী প্রত্যেককে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ০১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়।
আটককৃত হচ্ছেন ১। মোশাহিদ (২৫), পিতা-মৃত আব্দুল আজিদ, সাং-জামালপুর, ২। মোঃ আনোয়ার হোসেন (২৫), পিতা-মোঃ রঙ্গু মিয়া, সাং-বাশতলা, ৩। মোঃ ইজাজুল (১৯), পিতা-মোঃ সাজিনুর, ৪। মোঃ আজিম উল্লাহ (২৩), পিতা-মৃত মহিউদ্দিন, ৫। মোঃ রুবেল মিয়া (২২), পিতা-মোঃ আতাবুর রহমান, ৬। হেলামিন (২৪), পিতা-মৃত মোঃ হালু মিয়া, ৭। মোঃ খসরু (২৩), পিতা-মোঃ সামসুল নূর, ৮। মোঃ জাহিদুল ইসলাম (২৪), পিতা-মোঃ আসাদ নূর, ৯। মোঃ কবির হোসেন (৩০), পিতা-মোঃ আসাদ নূর, ১০। মোঃ হোসাইন (২৯), পিতা-মোঃ জমির হোসেন, ১১। সাগর (১৯), পিতা-মোঃ মর্তুজ আলী, ১২। মোঃ এবাদুল (১৯) পিতা-মোঃ আসাদ নূর, ১৩। মোঃ জুবায়েল (১৯), পিতা-মোঃ আতাউর রহমান, ১৪। আমিন (২২), পিতা-মোঃ ফালু মিয়া, ১৫। মোঃ আবিদ নূর (১৯), পিতা-মোঃ আরজ আলী, ১৬। মোঃ সাজারুল হোসেন (২০), পিতা-মোঃ আব্দুল আলী, সর্ব সাং-জামালপুর, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ। একজন শিশু থাকায় নাম উল্লেখ করা হয় নাই।
আটককৃত নৌকা এবং বালি পরবর্তী নির্দেশ না দেওয়া পযন্ত তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা’র জিম্মায় প্রদান করা হয়।
এরকম অভিযান এখন থেকে নিয়মিত পরিচালিত হবে বলে জানান তাহিপুর উপজেলা প্রশাসন।





















